দু’দিনের সফরে মঙ্গলবার সিলেট আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক

দু’দিনের সফরে মঙ্গলবার সিলেট আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক

দু’দিনের এক সরকারি সফরে মঙ্গলবার (২৫ আগষ্ট) সিলেট আসছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সফরকালে তিনি সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। রবিবার (২৩ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছেন মন্ত্রীর একান্ত সচিব বিজন কুমার সিংহ।

তিনি জানান, মন্ত্রী মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হবেন এবং সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন।

ওইদিন বিকাল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

সন্ধ্যা ৬ টায় সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সিলেটের উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন।

পরদিন বুধবার সকাল ১১টায় কানাইঘাট উজেলা পরিষদ হলরুমে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করবেন এবং কর্মসূচী শেষে রাত পৌণে ৯টায় বিমানে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০