বাংলাদেশ স্কাউটসে ২টি পদে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ২০ আগস্ট সকাল ১০টায়। আবেদন করা যাবে আগামী ১৭ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের রকেট, বিকাশ বা নগদের মাধ্যমে ৫১৫ টাকা অফেরতযোগ্য পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।
আবেদনসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্কাউটস
পদসংখ্যা: ২টি পদে মোট ২৩ জন
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫টা
আবেদন পদ্ধতি: অনলাইনে
বয়সসীমা: ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর
বয়স প্রমাণ: বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: ৫১৫ টাকা
ফি পরিশোধের মাধ্যম: রকেট, বিকাশ বা নগদ
ফি’র ধরন: অফেরতযোগ্য
ছবি: ৩০০×৩০০ পিক্সেল
স্বাক্ষর: ৩০০×৮০ পিক্সেল
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল হিসেবে বিবেচিত হবে।
আমারসিলেট/হা



