সিলেটের বিশ্বনাথে বুধবার (২৬ আগস্ট) আলতাব-আফিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ১৫ জন মেধাবী শিক্ষার্থী ও ৩১ জনকে বিশেষবৃত্তিসহ ৪৬ জন শিক্ষার্থীকে ওই বৃত্তি প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ঠ শিক্ষানুরাগী মরহুম আলতাব আলী স্মরণে বিদ্যালয় হলরুমে মিলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলতাব-আফিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. টিপুর আলীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. ছয়ফুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, নিজ এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করতে নিরলসভাবে কাজ করেছিলেন আলতাব আলীসহ এলাকার মুরব্বীয়ানরা। তাদের প্রচেষ্ঠায় এলাকাবাসী পেয়েছে একটি বিদ্যালয়। আজ ওই বিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহন করে গড়ছেন সুন্দর জীবন। বক্তারা আরো বলেন, আলতাব আলী ছিলেন একজন শিক্ষাপ্রেমী মানুষ। এলাকার ছেলে-মেয়েকে শিক্ষিত করতে আলতাব আলী শিক্ষার জন্য কাজ করে গেছেন। তাঁর অবদান ভুলার নয়। কর্মগুণে মরহুম আলতাব আলী মানুষের হৃদয়ে বেচেঁ থাকবেন আজীবন।
দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক সমীর কান্তি দে’র পরিচালনায় ও সরুয়ালা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আকম হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃনাল কান্তি শিকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মান্নান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য মো. মফিক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক সদস্য এনায়েত হোসেন বদরুল, অভিভাবক চেরাগ আলী, আঙ্গুর আলী, সংগঠক তোয়েল আলী, শাহিন মিয়া, ফারুক মিয়া।



