বিশ্বনাথে বিএনপি নেতা এখলাছুর রহমানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক, পর্তুগাল প্রবাসী, কামরুল ইসলামের পিতা সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, নরসিংপুর গ্রামের প্রবীণ মুরব্বী, হাজী এখলাছুর রহমান আর নেই। তিনি বুধবার ২৬ আগস্ট রাত ৮টা ১০ মিনিটে সিলেট নগরের একটি প্রাইভেট ক্লিনিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। ইন্না…রাজিউন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়ে, আত্বীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম হাজী এখলাছুর রহমানের জানাযায় নামাজ আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের পুত্র হাফেজ ময়নুল ইসলাম। জানাযার নামাজ শেষে মরহুমের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা জ উ ম আবু মুনাঈম মঞ্জলালী। জানাযার নামাজ শেষে মরহুম হাজী এখলাছুর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, সৎপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালেহ আহমদ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা নু’মান আহমদ, মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, বিশ^নাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, বিএনপি নেতা বসির আহমদ, খছরুজমান খছরু, বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ’র সাবেক সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, কাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মুনায়েম খান, মাষ্ঠার হেকিম উদ্দিন, তেতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা এনাম শাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০