সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ারবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি ফরহাদ আহমদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার ১১ফেব্রুয়ারী ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফরহাদ আহমদ ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকায় দলের সকল প্রকার কার্যক্রমে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ও মৌন ভূমিকা পালন করে আসছিলেন, যা একজন রাজনৈতিক কর্মীর ক্ষেত্রে অনুচিত এবং দলীয় শৃঙ্খলা ও নীতিমালা পরিপন্থী। তার অনুপস্থিতিতে বিয়ানীবাজার উপজেলা যুবদলের কর্মী-স্বমর্থকরা সাংগঠনিক কার্যক্রমে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। এ কারণে তাকে স্ব-পদ থেকে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত হওয়ায় ফরহাদ আহমদের সাথে বিয়ানীবাজার উপজেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
