সিলেটের দক্ষিণ সুরমায় ১টি দোকান দখলের অভিযোগ ওঠেছে স্থানীয় যুবদল ও বিএনপি নেতা হুমায়ুন রশিদ, আমিনুল ইসলাম সিফতা, ফাহিম এর বিরুদ্ধে। গতকাল বেলা ২ ঘটিকার দিকে উপজেলার লালারগাঁও গ্রামের আব্দুল গণী এর মালিকানাধীন লালাবাজারে অবস্থিত তাদের দোকান দখল হয়।

সূত্রে জানা যায়, স্থানীয় যুবদল ও বিএনপি নেতা হুমায়ুন রশিদ, আমিনুল ইসলাম সিফতা, ফাহিমসহ ১০/১২ জন লোক গতকাল গতকাল সোমবার বেলা ২ ঘটিকার দিকে দোকানটি দখল করতে যায়। জানা যায়, আব্দুল গনি এর ছেলে ছাত্রলীগ নেতা মোঃ নাজমুলহুদা তারেক। মুলত তিনি দেশে থাকাকালীন ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। বর্তমানে দেশের বাহিরে থাকায় ছাত্রলীগ করার অপরাধে তাদের দোকান দখল করতে আসে বিএনপির লোকজন। এসময় ছাত্রলীগ নেতার মাতা মোছাঃ রাহেলা বেগম খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লালাবাজারে গিয়ে বাধা দিলে তার উপর সন্ত্রাসী বাহিনী হামলা করার চেষ্টা করে। তাছাড়া মোঃ নাজমুলহুদা তারেক দেশে আসলে তাহাকে হত্যা করে ফেলবে বলেও প্রকাশ্যে হুমকি দেয়। এ ঘটনায় ছাত্রলীগ নেতার মাতা থানায় লিখিত অভিযোগ করতে গেলে পুলিশ তা আমলে নেয়নি। বর্তমানে দোকানটি বিএনপি নেতাদের দখলে রয়েছে।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনার পর দক্ষিণ সুরমা উপজেলায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *