সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী এক শিশু হামের উপসর্গে মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির নাম আরিফ। শুক্রবার সকাল ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল থেকে আরিফ পিআইসিইউতে চিকিৎসাধীন ছিল। এর আগে শিশুটি অন্য হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সিলেটে এ নিয়ে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২০ এপ্রিল এক শিশু হামে আক্রান্ত হয়ে মারা যায়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৪
  • ৪:২৪
  • ৬:২২
  • ৭:৩৯
  • ৫:২৩