ব্রেকিং নিউজ
টি-টুয়েন্টিতে ছক্কা

পনেরোতেই বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

পনেরোতেই বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

টি-টুয়েন্টিতে ছক্কা মারা কি স্রেফ ছেলেখেলা? প্রশ্নটা বৈভব সূর্যবংশীকে করলে হয়তো সে বলবে, ‘তাই তো! দেখো না, আমি কত মারছি।’
ক্রিকেটের যে সংস্করণে সবচেয়ে বেশি পেশিশক্তির আস্ফালন চলে, সেখানেই ১৫ বছর বয়সী এই কিশোর একের পর এক সব হিসাবনিকাশ ওলটপালট করে দিচ্ছে। টি-টুয়েন্টিতে ১৯ বছর পূর্ণ হওয়ার আগে অর্থাৎ ‘টিনএজার’ হিসেবে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় এই বিহারি বিস্ময় বালক এখন সবার ওপরে।

২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে যখন আইপিএলে পা রাখে, অনেকে ভ্রু কুঁচকে ছিলেন। কিন্তু এখন সেই কিশোরের ব্যাটের দাপটে অনেকের চোখ কপালে ওঠার জোগাড়। গত বছর গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে টি-টুয়েন্টিতে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে সূর্যবংশী। সেই শুরু। এরপর রাজস্থান রয়্যালসের এই ওপেনার মাত্র ২২৭ বল খেলে আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করে। গ্লেন ম্যাক্সওয়েলের মতো ‘ম্যাড ম্যাক্স’কেও (২৬০ বল) পেছনে ফেলে সে–ই এখন দ্রুততম।

গত শনিবার জয়পুরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করে সূর্যবংশী গড়েছেন আরও এক বিশ্ব রেকর্ড। বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে মাত্র ৪৭৩ বলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের ১০০০ রান পূর্ণ করার কীর্তি গড়েছে। আইপিএলে এটি তার দ্বিতীয় আর সব মিলিয়ে চতুর্থ টি-টুয়েন্টি সেঞ্চুরি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৪
  • ৪:২৪
  • ৬:২২
  • ৭:৩৯
  • ৫:২৩