কাজল সাধারণত চুম্বন দৃশে অভিনয় করেন না। অন্তত ক্যারিয়ারের তিন দশক ধরে এই নিয়ম মেনে চলেছেন। তবে বিশেষ কারণে ‘নো কিসিং’ নীতি ভেঙেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘দৃশ্যটি হঠাৎ করে সিরিজে যোগ করা হয়নি বরং চরিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এটা শুধু চুম্বন ছিল না, চরিত্রটাকে দর্শকের সামনে উপযুক্ত করে তোলার প্রয়োজনীয় উপাদান। চিত্রনাট্যের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, তাই এই অংশটুকু বাদ দিলে চরিত্রের একটা বড় অংশই বাদ চলে যেত। একজন পেশাদার শিল্পী হিসেবে সিদ্ধান্ত বদলেছি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে। আইএমডিবি