শেষ ওভারের রোমাঞ্চে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

শেষ ছয় বলে প্রয়োজন ১৪ রান। প্রথম বলেই নিগার সুলতানার বিদায়ে ম্যাচ আরও হেলে পড়ল শ্রীলঙ্কার দিকে। তবে লড়াই চালিয়ে গেলেন সুলতানা খাতুন। পরের চার বলে করলেন ৯ রান। কিন্তু শেষ বলে পাঁচ রানের সমীকরণে একের বেশি করতে পারল না বাংলাদেশ। সিলেটে শনিবার বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩ রানে জিতেছে শ্রীলঙ্কা নারী দল।

৯ ওভারে নেমে আসা ম্যাচে ৮৭ রান করে স্বাগতিকদের ৮৪ রানে আটকে রেখেছে সফরকারীরা।
শ্রীলঙ্কার মেয়েরা বাংলাদেশ সফরে দারুণ সাফল্য পেল। হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও ২-১ ব্যবধানে ট্রফি হাতে নিয়েছিল তারা। তারপর এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজও জেতে সফরকারীরা। আজ (শনিবার) শেষ ম্যাচে ৩ রানের জন্য হেরে গেছে বাংলাদেশ। বৃষ্টিতে ৯ ওভারের পরিণত ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয়েছে তারা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৫
  • ৭:৪৪
  • ৫:১৮