
সিলেটের উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে বেরিয়ে ৯টার দিকে বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন।
সকাল ১০টায় সিলেটে পৌঁছে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি শেষে আজ রাতেই ঢাকায় ফিরবেন তারেক রহমান।