হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দীর্ঘ তিন বছর পর অবশেষে ৩২১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

শনিবার জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটির অনুমোদন দেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান, ২০২৩ সালের জুন মাসে শাহ রাজিব আহমেদ রিংগনকে সভাপতি, তাকে সাধারণ সম্পাদক এবং গোলাম মাহবুবকে সাংগঠনিক সম্পাদক করে ৬ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে আন্দোলন-সংগ্রাম ও জাতীয় নির্বাচনসহ বিভিন্ন কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিলম্ব হলেও অবশেষে তা সম্পন্ন হয়েছে।

নতুন পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ৩০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৫৫ জন, সহ-সাধারণ সম্পাদক ৫৪ জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক ৫৩ জন রয়েছেন। এছাড়া সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়া অন্যান্য বিভিন্ন পদে ১৮০ জন নেতাকর্মী স্থান পেয়েছেন।

নেতারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৫
  • ৭:৪৪
  • ৫:১৮