শৈশব থেকেই ছত্রপতি শিবাজী মহারাজের প্রতি গভীর অনুরাগ ছিল রিতেশ দেশমুখের। সেই স্বপ্নই এবার বাস্তব হয়েছে তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘রাজা শিবাজী’ সিনেমায়। ১ মে মুক্তি পাওয়া এই ঐতিহাসিক সিনেমায় নিজেই শিবাজীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

প্রায় ২৫ বছর ধরে এই প্রজেক্ট নিয়ে পরিকল্পনা করেছিলেন রিতেশ। প্রায় ১০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত এই সিনেমা এরই মধ্যে দর্শকমহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। সিনেমার গল্প, নির্মাণ এবং তারকাদের পারিশ্রমিক-সবকিছু নিয়েই চলছে তুমুল আলোচনা।

জানা গেছে, শিবাজীর চরিত্রে অভিনয়ের জন্য রিতেশ দেশমুখ নিয়েছেন প্রায় ২০ কোটি রুপি। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ খলচরিত্রে দেখা গেছে সঞ্জয় দত্তকে, যার পারিশ্রমিক ৮ থেকে ১০ কোটি রুপির মধ্যে।

অন্যদিকে সম্ভাজি শাহজি ভোসলের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। এই চরিত্রের জন্য তিনি নিয়েছেন প্রায় ৬ থেকে ৮ কোটি রুপি। শিবাজীর স্ত্রীর চরিত্রে জেনেলিয়া দেশমুখ পেয়েছেন ১ থেকে ২ কোটি রুপি।

এছাড়া বিদ্যা বালন খাদিজা সুলতানার চরিত্রে অভিনয় করে পেয়েছেন প্রায় ১.৫ কোটি রুপি। মহেশ মাঞ্জরেকর ও ফরদিন খান নিয়েছেন ২ থেকে ৩ কোটি রুপি। ভাগ্যশ্রীর পারিশ্রমিক রয়েছে ১ থেকে ২ কোটি রুপির মধ্যে।

সবচেয়ে বড় চমক হিসেবে ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে সালমান খানকে। মরাঠা যোদ্ধার বেশে তার উপস্থিতি এরই মধ্যে দর্শকমহলে আলোড়ন তুলেছে। জানা গেছে, এই বিশেষ চরিত্রের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *