মানবপাচার

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশি ট্রাভেল এজেন্সি

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশি ট্রাভেল এজেন্সি

অবৈধভাবে মানবপাচারের দায়ে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ‌্য সরকার।

পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের যুক্তরাজ্যে থাকা যাবতীয় সম্পদ জব্দের নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

যুক্তরাজ্যের ‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচার নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫’-এর অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

যুক্তরা‌জ্যের পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’  প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে তাদের ভয়াবহ শোষণের মুখে ঠেলে দিয়েছে। তদন্তে জানা গেছে, ‘ড্রিম হোম ট্রাভেলস’ রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিতো। কিন্তু সাধারণ বাংলাদেশি নাগরিকেরা রাশিয়ায় পৌঁছানোর পর চিত্র বদলে যেত। তাদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান আগ্রাসী যুদ্ধের সম্মুখ সমরে লড়াই করতে বাধ্য করা হতো।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪