বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে বিশ্বজুড়ে মেধাবী শিক্ষার্থীদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্রের ‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে পরিচালিত এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামের আওতায় প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের ১৬০টি দেশের প্রায় ৪,০০০ শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ পাচ্ছেন।
এ প্রোগ্রামের আওতায় প্রতি বছর প্রায় চার হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভের সুযোগ পান।
ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে ভিসা সহায়তা, বিমানে যাতায়াতের খরচ, টিউশন ফি, আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি, বইপত্র কেনাসহ নানা সুবিধা পাবেন শিক্ষার্থীরা।
আবেদন ও চূড়ান্ত সময়সীমা
ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হয়। চলতি সেশনের জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাস নির্ধারিত সর্বশেষ সময়সীমা হলো ১১ জুলাই ২০২৬, শনিবার (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।
