বহিষ্কার ৯ শিক্ষার্থী

নবম দিনে অনুপস্থিত ৩১ হাজার এসএসসি পরীক্ষার্থী

নবম দিনে অনুপস্থিত ৩১ হাজার এসএসসি পরীক্ষার্থী

সারা দেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার নবম দিনে ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১০ মে) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রোববার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৫ লাখ ৪০ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে অংশ নেয় ১৫ লাখ ৮ হাজার ৬৬৩ জন।

সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে হাদিস শরিফ এবং কারিগরি শিক্ষা বোর্ডে রসায়ন-২ বিষয়ে পরীক্ষা নেওয়া হয়।

বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৫ হাজার ১৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ১ হাজার ৬৫১ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ৫০১ জন।

রাজশাহী বোর্ডে ১ লাখ ৫০ হাজার ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ৪৮ হাজার ১৭১ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৯৬৮ জন।

কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৬৭৭ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩০৬ জন।

যশোর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১১ হাজার ৭২৩ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৬২৮ জন।

চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৭১৪ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ২১৩ জন।

সিলেট বোর্ডে ৭১ হাজার ৪৮২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭০ হাজার ৬৮৪ জন। অনুপস্থিত ছিল ৭৯৮ জন।

বরিশাল বোর্ডে ৬৮ হাজার ১৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬৬ হাজার ৮২৮ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩৫৯ জন।

দিনাজপুর বোর্ডে ১ লাখ ৪২ হাজার ৩৯২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ৪১ হাজার ২৯ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩৬৩ জন।

আর ময়মনসিংহ বোর্ডে ৮২ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮১ হাজার ৪০০ জন। অনুপস্থিত ছিল ৯৭৭ জন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। এ বোর্ডে ২ লাখ ৫৪ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৭৯৭ জন অনুপস্থিত ছিল, যা মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ৪১ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে মোট ৩ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ২২ শতাংশ।

এ ছাড়া আজকের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে ৯ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এর মধ্যে মাদ্রাসা বোর্ডে ৩ জন, ঢাকা ও যশোর বোর্ডে ২ জন করে এবং সিলেট ও কারিগরি বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কার হন। তবে কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪