গত সপ্তাহে স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর লেবার পার্টির অনেক পার্লামেন্ট সদস্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি পদত্যাগের আহ্বান জানাচ্ছেন। চাপের মুখে নিজের অবস্থান জানিয়ে সোমবার ভাষণ দেন তিনি। সেখানে স্টারমার জানান, তিনি পদত্যাগ করছেন না।

ভাষণ শেষে স্টারমারকে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম সম্পর্কে প্রশ্ন করা হয়। ম্যানচেস্টারের মেয়র বার্নহ্যামকে অনেকে স্টারমারের বিকল্প হিসেবে দেখছেন। কিন্তু পার্লামেন্ট সদস্য না হওয়ায় স্টারমারকে তাঁর চ্যালেঞ্জ জানানোর সুযোগ নেই।

পার্লামেন্টে ফিরতে বার্নহ্যামকে কোনো নির্বাচনে লড়তে দেওয়া হবে কি না, সে বিষয়ে স্টারমার বলেন, ভবিষ্যতের যেকোনো সিদ্ধান্ত দলের জাতীয় নির্বাহী কমিটি (এনইসি) নেবে।

স্টারমারের দল লেবার পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা এনইসি গত জানুয়ারিতে বার্নহ্যামের পার্লামেন্ট নির্বাচনে লড়ার পথ আটকে দিয়েছিল। স্টারমার নিজেও ওই কমিটির সদস্য।

জানুয়ারিতে এনইসি জানিয়েছিল, বার্নহ্যাম মেয়র পদ ছাড়লে সেখানে উপনির্বাচন করতে অনেক খরচ হবে। সেই যুক্তিতে তাঁর আবেদন বাতিল করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *