শনিবার টেস্ট সিরিজ

সিলেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

সিলেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

মিরপুর টেস্ট জয়ের রোমাঞ্চের মধ্যেই খবর হলো আগামি শনিবার সিলেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ, প্রথম টেস্টের দলটির ওপরই আস্থা রাখছে নির্বাচক প্যানেল।

জাতীয় লিগে সিলেটের হয়ে খেলা ওপেনার অমিত হাসান তার চেনা মাঠেই জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকছেন। প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও একাদশে তার জায়গা হয়নি।

দেড় বছর পর সাদা পোশাকে ফেরা তাসকিন আহমেদ স্কোয়াডে থাকলেও টানা দ্বিতীয় টেস্টে তাকে খেলানো হবে কি না, তা নিয়ে গুঞ্জন রয়েছে। একই কৌতূহল থাকছে গতিদানব নাহিদ রানাকে নিয়েও। কন্ডিশন বিবেচনায় ইবাদত, শরিফুল বা নাহিদের মধ্যে রোটেশন পলিসি দেখা যেতে পারে।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক ও লিটন কুমার দাসের পাশাপাশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ থাকছেন দলের শক্ত ভিত্তি হিসেবে।

মিরপুর টেস্ট শেষ করে আজ বুধবারই দুই দল সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামী শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪