ফের ক্রিকেটের গল্পে আমির

নতুন সিনেমা নিয়ে ফের এক হচ্ছেন আমির খান ও পরিচালক আশুতোষ। ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান বিভাজনের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার চিত্রনাট্যের কাজ জোরকদমে এগিয়ে চলছে। এর আগে আমিরের ‘লগান’ ছবিটিও ক্রিকেট নিয়ে তৈরি হয়েছিল। এবারের চিত্রনাট্যও ক্রিকেটকে কেন্দ্র করে।

এতে আমির পর্দায় আসবেন জাতীয় দলের ক্রিকেটারের চরিত্রে। সিনেমার প্রি-প্রোডাকশন শুরুর জন্য আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন আমির। চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হতে পারে শুটিং।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১