বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোহামম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘অধ্যাপক মো. হাসিবুর রশীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

অধ্যাপক হাসিবুর জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাজাপ্রাপ্ত আসামি। ২০২৪ সালের ৫ই আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে ৯ই আগস্ট ভিসির পদ থেকে পদত্যাগ করেন তিনি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৩
  • ৮:০৬
  • ৫:১৮