যুক্তরাজ্যের নর্থাম্পটন টাউন কাউন্সিলের ২০২৬-২৭ খ্রি নতুন ডেপুটি মেয়র হয়েছেন এনামুল হক। তিনিই ব্রিটেনের নর্থাম্পটন টাউন কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশী পুরুষ ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়া নর্থাম্পটন টাউন কাউন্সিল ২০২৬-২৭ খ্রি মেয়র নির্বাচিত হয়েছেন—কাউন্সিলর মাইকেল হালাম।

সোম বার (১৮ মে) নর্থাম্পটন কাউন্সিলের বার্ষিক সভায় বিদায়ী মেয়র (২০২৫-২৬ খ্রি) জেইন বারচের সভাপতিত্বে নতুন মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়।

কাউন্সিলর এনামুল হক এই নতুন দায়িত্ব গ্রহণে নি:সন্দেহে বলা যায় এটি একটি মাইলফলক। গ্রেইটব্রিটেনে দিনে দিনে মুলধারার রাজনীতিতে ব্রিটিশ বাংলাদেশীদের অংশ গ্রহণ আশার আলো জাগিয়েছে। বিশেষ করে পুরুষদের অংশ গ্রহণে পথকে আরো সুগম করেছে। সরাসরি নির্বাচনেও অংশ গ্রহণ করছেন অনেকে ।

যুক্তরাজ্যের নর্থাম্পটন কাউন্সিলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহণ করে ২০১৫ খ্রিস্টাব্দের নর্থাম্পটন কাউন্সিলের ক্যাসল ওয়ার্ড থেকে প্রথম বারের মতো বাঙালি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন এনামুল হক। তিনি লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন।এর পর এক টানা তিন বার এই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন।

এবার কাউন্সিলর এনামুল হক এর দায়িত্ব আরেকটু বেড়ে গেল। ১৮ মে ২০২৬ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করছেন নর্থাম্পটন কাউন্সিলের ডেপুটি মেয়রের।

জানা গেছে, এ পর্যন্ত নর্থাম্পটন কাউন্সিলে তিনিই প্রথম ব্রিটিশ বাংলাদেশী পুরুষ ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে কমিউনিটিতে বাংলাদেশীদের মুখ আলোকিত করেছেন।

নর্থাম্পটন কাউন্সিলের নবনির্বাচিত ডেপুটি মেয়র কাউন্সিলর এনামুল হক বলেন, নর্থাম্পটন কাউন্সিলের সামগ্রিক উন্নয়ন এবং প্রতিটি সম্প্রদায়ের নাগরিকের জন্য সেবার মনোভাবে জীবনের বাকী অংশটিকু উৎসর্গ করতে চান। কমিউনিটির মানুষ তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে।

বর্তমানে কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন, নতুন দায়িত্ব পেয়ে তিনি গর্বিত ও আনন্দিত। তিনি সততা, নিষ্ঠা ও সেবার মনোভাবে মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন।

উল্লেখ্য, ১১ বছর বয়সে ছোটবেলায় যুক্তরাজ্যে আসেন, তাঁর বাবা মরহুম একরাম উল্লাহ ও মাতা মরহুমা আসকিরা বিবি।তার স্ত্রী তাহলিমা হক। তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক এনাম।বাংলাদেশের বাড়ি সিলেটের ওসমানী নগর উপজেলার বড় দিরারাই গ্রামে।একজন নিবেদিত বাঙালি পরিবারের প্রতিনিধি হিসেবে, তিনি নর্থাম্পটন সকল সম্প্রদায়ের ঐতিহ্য প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যার লক্ষ্য যুক্তরাজ্যের ভবিষ্যত প্রজন্মের জন্য বাঙালি সংস্কৃতি সংরক্ষণ করা। ডেপুটি মেয়র হিসেবে তার নতুন ভূমিকায় তিনি প্রচুর অভিজ্ঞতা নিয়ে এসেছেন । কমিউনিটির সকল সম্প্রদায়ের জন্য ভাল কিছু উপহার দিবেন এটিই তার প্রত্যাশা।

By এহসানুল ইসলাম চৌধুরী শামীম

যুক্তরাজ্য প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *