সিলেটের পিপি মুজিবুর রহমানের জন্য শোক

মিশিগানে আইনজীবীদের সভা

মিশিগানে আইনজীবীদের সভা

যুক্তরাষ্টের মিশিগান অঙ্গরাজ্য বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ই মে (রোববার) বিকেল পাঁচটায় ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র আইনজীবী আব্দুর রহিম।

এসময় আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এড. মোহাম্মদ লালা, সিনিয়র এড. আব্দুর রহমান চৌধুরী, এড. মোহাম্মদ কাউসার আহমেদ চৌধুরী, এড মোহাম্মদ আজিব উদ্দিন, এড.এ.টি.এম শামসুল হাসান বাবর, এড. মোঃ নুরুল ইসলাম মইনুল, এড. মোহাম্মদ শফিউল আজম মাছুম, এড. শামস মোহাম্মদ নাবিদ নোমান, এড. মঈন উদ্দিন আহমেদ, এড.বজলুর রহমান, এড. হোসেন আহমদ সেলিম, এড. মোহাম্মদ মোশাররফ হোসেন, এড. দীপক চৌধুরী  প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র এড. আব্দুর রশিদ, এড. আব্দুর রহমান চৌধুরী, এড. মোহাম্মদ লালা, এড. মোঃ আব্দুর রহিমকে আহবায়ক করে এবং এড . মোঃ শফিউল আজম মাছুম, এড. দীপক চৌধুরী, এড.মোশারফ হোসেন, অ্যাড. মোহাম্মদ নুরুল ইসলাম মইনুল কে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় এডভোকেট সুলতানুজ্জামান এবং সিলেট জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি মোহাম্মদ মুজিবুর রহমান (এডভোকেট) এর মৃত্যুতে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও আগামী ৩১ শে মে বিকাল ৫ টায় ওয়ারেন সিটির আল-শাহী রেস্টুরেন্টে আরো বর্ধিত কলেবরে পরবর্তী সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী সভায় মিশিগানে বসবাসরত সকল এডভোকেটদের উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানানো হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮