মার্কিন হুমকি

আমরা ও আমাদের অত্যাধুনিক অস্ত্র প্রস্তুত : ইরান

আমরা ও আমাদের অত্যাধুনিক অস্ত্র প্রস্তুত : ইরান

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে হামলার হুমকির মাঝেই তেহরানের কাছে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা তারা এখনো যুদ্ধক্ষেত্রে মোতায়েন করেনি বলে জানিয়েছে একটি ইরানি সামরিক সূত্র।

মার্কিন সম্ভাব্য হামলার মুখে ইরানের প্রস্তুতি নিয়ে রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে ওই সামরিক কর্মকর্তা বলেন, ‘আমরা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে আধুনিক অস্ত্র তৈরি করেছি, যা এখনো রণক্ষেত্রে ব্যবহার করা হয়নি এবং প্রকৃতপক্ষে এগুলোর কোনো পরীক্ষাও চালানো হয়নি।’

উৎসটি আরো জোর দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত।

তিনি বলেন, ‘প্রতিরক্ষা সক্ষমতা এবং সামরিক সরঞ্জামের দিক থেকে আমাদের এমন কোনো ঘাটতি নেই যা আমাদের দেশকে রক্ষা করতে বাধা দিতে পারে।’

পাশাপাশি কঠোর হুঁশিয়ারি দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘এবার আমরা কোনো ধরনের সংযম দেখানোর পক্ষপাতী নই।’

সূত্র: আলজাজিরা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮