সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

সিলেটে পুলিশের ধাওয়া করা ছিনতাইকারী-মাদকসেবীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে নগরীর ক্বীনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানিয়েছেন। নিহত ইমন আচার্য র‍্যাব-৯ এ কর্মরত ছিলেন। এই ঘটনায় আসাদুল আলম বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছিনতাই ও মাদকের একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মনজুরুল আলম বলেন, “দুপুরের দিকে কোতোয়ালি থানার টহল পুলিশের সদস্যরা ক্বীনব্রিজ এলাকায় কয়েকজন ছিনতাইকারী ও মাদকসেবীকে ধাওয়া দেয়। “এ সময় তারা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্য ইমন … Continue reading সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত