জৈন্তাপুরে পানিতে ডুবে প্রাণ গেল ভাইবোনের

জৈন্তাপুর উপজেলা  ফতেহপুর ইউনিয়নের শিকারখা গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। চাচার সঙ্গে গরু চরাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু চাচাতো ভাইবোন।

নিহতরা হচ্ছে  উপজেলার শিকার খা গ্রামের কবির আহমেদের মেয়ে রাফা আক্তার মাঈশা (৫),  এবং তার বড় ভাই সালেহ আহমেদের ছেলে মেহেদি হাসান মুন্না (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ২২মে শুক্রবার দুপুর ২টায় দুই শিশু চাচা জাকারিয়া হাওরে গরু চরাতে যাওয়ার সময় তার পিছু নেয় মুন্না ও মাঈশা, পরক্ষনে তিনি তাদের বাড়িতে ফিরিয়ে দেন।

কিন্তু সবার অজান্তে শিশুরা কখন আবার বাড়ির পাশ্ববর্তী ‘রাহুরখাল’ নামে পরিচিত খালের পনিতে তলিয়ে যায় তা কেউ টের পায়নি।

এ বিষয়ে শিশুদের চাচা জাকারিয়া জানান, “দুপুরে গরু চরাতে যাওয়ার সময় আমার ভাতিজা-ভাতিজি আমার সঙ্গে যায়। পরে তাদের বাড়িতে রেখে আসি।

হঠাৎ মানুষের চিৎকার শুনে খালের পাশে গিয়ে দেখি স্থানীয়দের সহায়তায় রাহুরখাল থেকে তাদের উদ্ধার করা হচ্ছে। পরে সিলেটের একটি বেসরকারি  হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা কিভাবে আবার খালের কাছে গেল, আমরা কেউই জানি না।”

ফতেহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি থানা পুলিশকে অবগত করা হয়েছে।

একসঙ্গে দুই অবুঝ শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ টিম নিয়ে আমরা শিশু দু’টির বাড়িতে যাই।

ঘটনার বিবরণ শোনে সুরত হাল রিপোর্ট অনুযায়ী উর্ধতন কর্মকর্তাকে অবহিত করে পরিবারের কছে লাশ বুঝিয়ে দিয়ে আসি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৪
  • ৪:২৯
  • ৬:৪০
  • ৮:০৫
  • ৫:০৪