নিউ ইয়র্কে মামদানির সঙ্গে ঈদ শর্টফিল্মে জায়েদ খান

সবাইকে চমকে দিয়ে নতুন খবর জানালেন যুক্তরাষ্ট্রে থাকা চিত্রনায়ক জায়েদ খান। এবার ঈদ উপলক্ষে নির্মিত শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ এপিসোড-২ এ তার সঙ্গে অভিনয় করেছেন নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানি। জন কবির ও সাদ আল আমীন পরিচালিত শর্টফিল্মটি নির্মিত হয়েছে প্রবাসীদের জীবন, সংগ্রাম ও অভিজ্ঞতা ঘিরে। এর আগে চলতি বছরের মার্চ মাসে প্রকাশ পেয়েছিল ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ এর প্রথম এপিসোড। যুক্তরাষ্ট্র থেকে জায়েদ খান বলেন, জোহরান মামদানি সরাসরি আমার সঙ্গে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। গল্পটি প্রবাসীদের জীবন নিয়ে। তার সঙ্গে অভিনয় করতে পারা শুধু আমার একার গর্ব নয়, আমি মনে করি এটি লাল-সবুজের বাংলাদেশের পতাকারও গর্ব।

মামদানিকে কীভাবে এই প্রজেক্টে যুক্ত করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে জায়েদ বলেন, এটি সম্ভব হয়েছে এখানকার ঠিকানার রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের কারণে। তারাই প্রজেক্টের জন্য মামদানিকে ই-মেইল করেন এবং আমার সম্পর্কে বিস্তারিত জানান। এরপর কিছুদিন অপেক্ষার পর মেয়রের অফিস থেকে শুটিংয়ের সময়সূচি দেয়া হয়। সেই অনুযায়ী আমরা কাজটি সম্পন্ন করি।

তিনি বলেন, জোহরান মামদানি এই প্রজেক্টে যুক্ত হওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। তিনি বিশ্বের অন্যতম আলোচিত ও প্রভাবশালী মেয়র। তবুও অভিনয়ের সময় তিনি পরিচালকের নির্দেশনা মেনে আন্তরিকভাবে কাজ করেছেন। জায়েদ খান জানান, আগামী ২৭শে মে বাংলাদেশ সময় রাত ৯টায় ঠিকানায় শর্টফিল্মটি মুক্তি পাবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬