
নিউইয়র্কে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউসএ এর বার্ষিক বনভোজন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বার্ষিক বনভোজন সফলভাবে সম্পন্ন করার লক্ষে এসোসিয়েশনের কার্যকরি কমিটির এক সভায় ২১ সদস্য বিশিষ্ট এই পরিচালনা কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সৈয়দ ইলিয়াস খছরু, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মইনুর রহমান সুয়েব।
সভায় এসোসিয়েশনের সবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল-কে আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমদ কে যুগ্ম আহবায়ক, সাবেক সহ সভাপতি লুৎফুর রহমান কে সদস্য সচিব ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছায়েদ আলীকে যুগ্ম সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
বনভোজন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন রেজাউল করিম রেনু, মিসবাউর রহমান এনাম, আব্দুল জব্বার সিদ্দিকি, আজমল খান, জাবির মোক্তাদির দোয়েল, মাহবুবুর রহমান জুয়েল, মোহাম্মদ মান্নান, আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, নাজমুস সাকিব সালাম ইভন, মোসাদ্দেক শিপু, এনামুল ইসলাম খান, ফরহাদুল ইসলাম লিটু, রুমন এ আহমদ, আব্দুল আজীজ চৌধুরী, মুজিবুর রহমান, তৌফিকুর রহমান চৌধুরী, জাফর সাদিক চৌধুরী অয়ন।
সভায় ১৯ জুলাই রবিবার নিউইয়র্কের রেইনী পার্ক – এস্টোরিয়াতে এই বনভোজন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।