
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক ব্যক্তি গুলি ছুড়লে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে তার গোলাগুলি শুরু হয়। পরে গুলিতে বন্দুকধারী নিহত হন।
সংবাদমাধ্যম আল জাজিরার
প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যা ৬টার পর, ওই ব্যক্তি ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলে একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টের কাছে এসে ব্যাগ থেকে অস্ত্র বের করে। এরপর কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
এ সময় এজেন্টরা পালটা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে কাছের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। হোয়াইট হাউসজুড়ে কঠোর নিরাপত্তা জারি করে লকডাউন ঘোষণা করা হয়।