
মৌলভীবাজার জেলার অন্যতম সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে সমাবেশ হয়েছে| সংগঠনের আন্তর্জাতিক শাখা বিআইএস ইন্টারন্যাশনালের সহযোগিতায় শিশু রামিসাসহ দেশব্যাপি ধর্ষণ,হত্যা ও চরম ˆনতিক অবক্ষয়ের প্রতিবাদে সমাবেশ প্রতীকী ধর্ষকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন জুতা ও থুথু নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| মৌলভীবাজার চৌমুহনা চত্বরে গতকাল (রবিবার) সকালে বিআইএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে নির্বাহী পরিচালক আবু সামাদ সুজেল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন দেওয়ানি মসজিদে ইমাম ও খতিবমাওলানা ˆসয়দ মুহিতউদ্দিন,এডভোকেট মোঃ আবু তাহের,সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী,কবি সুফি চৌধুরী,মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ,অবসরপ্রাপ্ত ব্যাংককর্মকর্তা এডভোকেট মোস্তাক আহমেদ মম,কবি ও সাংবাদিক আবদাল মাহবুব কোরেশী,হাওররক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী, সাংবাদিক মাহবুবর রহমান রাহেল,জুসেফ আলী চৌধুরী,বৃটেন প্রবাসী শামীম তরফদার,শরীফ ইসলাম,আব্দুস সালাম তালুকদার| উপস্থিত ছিলেন সমাজকর্মী আব্দুর রহমান পারভেজ, আকতার আহমদ, কাজী সোহেল আহমদ, আব্দুল কাইয়ুম রুবেল,রেজাউল করিম রাফি, ফাইয়ান আহমদ, আবুল খয়ের,মোঃ মনির উদ্দিন,মাহবুবর রহমান ইয়ামীম, রেদওয়ান আহমদ ছামি, রাফিদ আহমদ রাফি,কামরুজ্জামান লাদেন,সৃজন দাশ,শাহান আহমদ,জুয়েল আহমদ,হৃদয় আহমদ,হোসাইন আহমদ রাব্বি প্রমুখ| দেশে নারী ও শিশুর প্রতি বাড়তে থাকা সহিংসতা, ধর্ষণ, যৌন নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে এসব ঘটনাকে ‘জাতীয় জরুরি ইস্যু’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শেখ বোরহানউদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে আয়োজিত শিশু রামিসাসহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতন, হত্যা এর প্রতিবাদ সমাবেশ এবং ঘৃণা, থুথু ও জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা| একই সঙ্গে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিগ্রহণ ও তা বাস্তবায়নের ও আহ্বান জানান তারা| সম্প্রতি রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যাসহ বেশ কয়েকটি ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা,অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার প্রক্রিয়ায় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিও জানানো হয়|