মৌলভীবাজারে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

মাদক বিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি ও তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত অনূর্ধ্ব-১৯ মাদক বিরোধী ফুটবলটুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়ছে| শনিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মৌলভীবাজার সদর দল শ্রীমঙ্গল দলকে ৪-২ গোলে পরাজিত কওে চ্যাম্পিয়ন হয়| ম্যাচ জুড়ে উভয় দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিলো উপভোগ্য| অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল| মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় সিলেট এর অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,মৌলভীবাজার এর উপ-পরিচালক মো: রাশেদুজ্জামান এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন,প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ,মাহবুবুর রহমান রাহেল,অমর কুমার সেনসহ মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাগণ| খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের সদস্যদের হাতে পুরস্কার তোলে দেন অতিথিরা|

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬