চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব ও পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে, জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর ক্যাম্পে রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে ইয়াসিন গোষ্ঠীর সদস্যরা হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা গোলাগুলির ঘটনা ঘটে।
র্যাব আরও জানায়, বর্তমানে যৌথ বাহিনীর সদস্যরা এলাকায় প্রবেশ করে অভিযান চালাচ্ছে।