গোয়াইনঘাটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আটক নূর উদ্দিন ওই এলাকারই বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে প্রতিবেশী ওই শিশুকে একা পেয়ে বিস্কুট বা খাবারের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালান নূর উদ্দিন। একপর্যায়ে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন এবং বিষয়টি বুঝতে পারেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনা ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত নূর উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫