মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার

সুনামগঞ্জের ছাতকে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদ,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান,ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ,পাইগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা, মল্লিক পুর ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, এলঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, ইসলাম পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি,শিক্ষক এ এম কামাল, শংকর চৌধুরী, মোহাম্মদ আজিজুর রহমান, মাওলানা জুনাইদ আহমদ, জালাল আহমদ, জাকির হোসাইন, এসএম আশিকুর রহমান প্রমূখ।সেমিনারে সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন বলেন শিক্ষকরা জাতি গড়ার কারিগর।বিদ্যালয় গুলোতে সঠিক সময়ে শিক্ষক দের উপস্থিতি প্রয়োজন।শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে। শিক্ষার্থী দের প্রতি আন্তরিকতার সাথে পাঠ দান করতে হবে।শিক্ষক গণ দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। কোনো ক্ষেত্রেই সময়ের আগে স্কুল ছুটি দেওয়া যাবেনা। বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষার মানোন্নতির প্রতি গুরুত্ব দিতে হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪