রয়েলিটি ৫ টাকা আনার দাবি, গোয়াইনঘাটে নৌকা শ্রমজীবী সমিতির প্রতিবাদ সভা

রয়েলিটি ৫ টাকা আনার দাবি, গোয়াইনঘাটে নৌকা শ্রমজীবী সমিতির প্রতিবাদ সভা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বালুমহালের অতিরিক্ত রয়্যালটি আদায়ের প্রতিবাদে এবং তা কমানোর দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় নৌ-শ্রমিকরা। উপজেলার হাজিপুর বালুমহাল থেকে সরকারি নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত রয়্যালটি আদায়ের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সভা করেছে ‘গোয়াইনঘাট উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ’ (রেজি নং- সিল-৪৫/১৮-১৯, স্থাপিত: ০৯/০৫/২০১৯খ্রি)।

​শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের পরগনা বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ​সংগঠনের সভাপতি আলীম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন— রুহুল আমিন, আতিকুর রহমান, কয়েছ আহমদ, আমির হোসেন, এম.জে কাওসার, বদরুল আলম ও জুবের আহমদ। এছাড়াও সংগঠনের সাংগঠনিক সম্পাদক হালিম আহমদসহ শতাধিক সাধারণ নৌ-শ্রমিক সভায় অংশ নেন।

শ্রমিক নেতাদের আলটিমেটাম:
“আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাজিপুর বালুমহালের রয়্যালটি ৭ টাকা থেকে কমিয়ে ৫ টাকা নির্ধারণ করতে হবে। একই সাথে শ্রমিকদের সাথে বসে দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। অন্যথায়, সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা কঠোর আন্দোলন ও কর্মবিরতির ডাক দিতে বাধ্য হব।”

​প্রতিবাদ সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, হাজিপুর বালুমহাল থেকে বর্তমানে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক প্রতি ফুটের জন্য ৭ টাকা করে রয়্যালটি আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ সরকারি নিয়ম বহির্ভূত। এই অতিরিক্ত রয়্যালটি আদায়ের কারণে সাধারণ নৌকা শ্রমিক ও ক্ষুদ্র বালু ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন এবং তাদের জীবিকা আজ হুমকির মুখে।

​বক্তারা অবিলম্বে এই অবৈধ বাড়তি রয়্যালটি আদায় বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তা না হলে গোয়াইনঘাটের নৌ-শ্রমিকরা রাজপথে নেমে তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন।

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪