গতকাল বৃহস্পতিবার সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তথ্যানুযায়ী, প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৮৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে পরিচালন ব্যয় বাবদ ৪৬৩ কোটি এবং উন্নয়ন ব্যয় বাবদ ৪১৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।
বাজেটে প্রবাসীদের অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণে আমাদের সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিতে সরকার একটি বিশেষ প্রবাসী কার্ড প্রবর্তন করছে। প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তার সঙ্গে কার্ডটি সংযুক্ত করা হবে।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৯৩১ কোটি টাকা বরাদ্দ ধরা হয়, যার মধ্যে পরিচালন ব্যয় বাবদ ৪৩৪ কোটি এবং উন্নয়ন ব্যয় বাবদ ৪৯৭ কোটি টাকা ধরা হয়।


