ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

মাঠের লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর নাম। কিন্তু মাঠের বাইরে সম্পর্কটা কেবলই বন্ধুত্বের, সৌহার্দের। সেটাই যেন আবারও প্রমাণ করলেন ব্রাজিলের কিংবদন্তি লেফটব্যাক রবার্তো কার্লোস। সম্প্রতি আর্জেন্টিনার এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।

মেসির খেলার প্রশংসা করে ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বলেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়। মেসি বর্তমানে লাতিন আমেরিকান ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন।

বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কার্লোস বলেন, প্রতিবার বিশ্বকাপ এলে মনে হয় আমিও যেন খেলতে নামব। যাদের এমন অনুভূতি হয় না, তারা ফুটবলকে সত্যিকারের ভালোবাসে না।

২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর দীর্ঘদিন ধরে শিরোপার অপেক্ষায় ব্রাজিল। এবারের আসরে সেলেসাওদের সম্ভাবনা নিয়ে কার্লোস বলেন, মাঠে নেমে আবেগ ও দায়বদ্ধতা দেখাতে হবে। দেশের জার্সির মর্যাদা বুঝতে হবে। আমাদের কোচ ভালো, খেলোয়াড়রাও মানসম্পন্ন। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে ফাইনালে ওঠা সম্ভব।

এবারের বিশ্বকাপে অনেকেই ব্রাজিলকে ফেভারিটের তালিকায় না রাখলেও উদ্বিগ্ন নন রবার্তো কার্লোস। তার ভাষ্যমতে, ফেভারিট হওয়াটা গুরুত্বপূর্ণ নয়। বিশ্বকাপে যারা সবচেয়ে কম ভুল করবে, শেষ পর্যন্ত তারাই চ্যাম্পিয়ন হবে।

নিজের সময়ের দুর্দান্ত ফ্রি-কিক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত কার্লোসকে তার উত্তরসূরি সম্পর্কে প্রশ্ন করা হলেও তিনি মেসির নাম উল্লেখ করেন। তিনি বলেন, সেটপিসে মেসি আগের চেয়ে অনেক বেশি উন্নতি করেছে। আর্জেন্টিনা কিংবা ইন্টার মায়ামি—দুই দলেই সে ফ্রি-কিক থেকে নিয়মিত গোল করছে।

তিনি আরও বলেন, আমার মনে হয়, এবারের বিশ্বকাপ উপভোগ করা উচিত মেসির। কারণ, এটাই সম্ভবত ওর শেষ বিশ্বকাপ। আবারও বলছি, সম্ভবত।

২০২৬ মেসির শেষ বিশ্বকাপ কি না জানতে চাইলে তিনি মেসির আরও একটা বিশ্বকাপ খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি। কার্লোস বলেন, খেলতেই পারে। নিজের শরীরের যত্ন নিলে সম্ভব।

কার্লোস জানান, ব্রাজিলেও মেসির অসংখ্য ভক্ত রয়েছে। ফুটবলের পরিবর্তিত বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, আমাদের সময়ে আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিলের জার্সি পরে মাঠে আসতেন। এখন তার উল্টো চিত্রও দেখা যায়। ফুটবল অনেক আধুনিক হয়েছে, প্রতিটি দেশেরই এখন নিজস্ব আইকন রয়েছে।

নেইমারের প্রসঙ্গে সাবেক এই তারকা বলেন, প্রথমে দেখতে হবে নেইমার পুরোপুরি ফিট কি না। সাম্প্রতিক সময়ে সে অনেক চোটে ভুগেছে। তবে ব্রাজিলের নেইমারকে প্রয়োজন—সে খেলুক কিংবা বেঞ্চে থাকুক। আর যদি খেলতে পারে, তাহলে সেটা অবশ্যই দেখার মতো হবে।

খেলা/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪