বাহুবলে মাদকাসক্ত যুবকের কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবলে রমজান মিয়া (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎শনিবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করেন। তিনি ওই গ্রামের মইন উল্লার ছেলে। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ভ্রম্যামাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মিয়া ঘটনার দিন মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেন। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

‎খবর পেয়ে প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরো ১৫দিনের কারাভোগের আদেশ দেওয়া হয়।

‎বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, মাদক সমাজ ও পরিবারের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে সামাজিক অস্থিরতা ও পারিবারিক সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫