ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ব্যক্তিদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।

রোববার (১৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোল চত্তরে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ছাত্রশিবির পরিকল্পিতভাবে গুম ও অপহরণের নাটক সাজিয়ে সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে প্রকৃত গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের অনুভূতিকে অবমাননা করা হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

এ সময় শাবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন বলেন, “৫ তারিখ পরবর্তী সময়ে আমরা একটি সম্প্রতির বাংলাদেশ গড়ার জন্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। কিন্ত ছাত্রশিবির ক্রমাগত ভাবে এই সম্প্রতি নষ্ট করে যাচ্ছে। অনলাইনে বিভিন্ন বট আইডির মাধ্যমে ছাত্রদল ও বিএনপির নেতৃবৃন্দ কে নিয়ে অত্যন্ত পরিকল্পিত ভাবে গুজব ছড়িয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “জিসান শিবিরের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তাকে দিয়ে গুমের নাটক করিয়ে গত দুইদিন সরকারের বিরুদ্ধে অপপ্রচার করেছে। আল্লাহ না করুক এই জিসান যদি লুকানো অবস্থায় কোনো দুর্ঘটনায় মারা যেত অথবা আত্মহত্যা করতো তাহলে ছাত্রশিবির তাকে শহীদ হিসেবে স্বীকৃতি দিত। ক্যাম্পাসে ক্যাম্পাসে গায়েবানা জানাজার ডাক দিতো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *