সিসিকের উন্নয়ন ও হোল্ডিং ট্যাক্স চালুকরণ বিষয়ে মতবিনিময় সভা

সিসিকের উন্নয়ন ও হোল্ডিং ট্যাক্স চালুকরণ বিষয়ে মতবিনিময় সভা

সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রম টেকসই করার লক্ষ্যে হোল্ডিং ট্যাক্স চালুকরণসহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি নগর উন্নয়নে নাগরিকদের অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে করপোরেশনের সেবার পরিধি বৃদ্ধি এবং রাজস্ব আহরণ ব্যবস্থাকে শক্তিশালী করা প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রেজাই রাফিন সরকার। তিনি হোল্ডিং ট্যাক্স চালুকরণের প্রয়োজনীয়তা, এর মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন এবং ওয়ার্ডভিত্তিক উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও এলাকাবাসী উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের আয়োজন করে সিলেট সিটি করপোরেশন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫