র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসের প্রত্যয়ে নবীনদের বরণ করল শাবিপ্রবি ছাত্রদল

র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসের প্রত্যয়ে নবীনদের বরণ করল শাবিপ্রবি ছাত্রদল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ফুল, কলম, পানি ও চকলেট দিয়ে বরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখা। একই সঙ্গে তথ্য ও আবাসন সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। এ সময় র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদলের নেতারা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে টেন্ট স্থাপন করে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে শাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ মাহমুদ বলেন, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি হলো নবীনরাই। আমরা চাই, তারা জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি, গণতান্ত্রিক চেতনা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলুক।

তিনি আরও বলেন, ছাত্রদল বিশ্বাস করে নেতৃত্বের ভিত্তি হওয়া উচিত যুক্তি, শিক্ষা ও আদর্শ। ভয় বা নিপীড়ন নয়। আমরা প্রত্যাশা করি, আজকের নবীনরাই আগামী দিনের বাংলাদেশকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেবে। শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদল অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শাবিপ্রবি ছাত্রদলের এই উদ্যোগ নবীনদের মাঝে সৌহার্দ্য, আস্থা ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

শাবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন বলেন, আমরা শাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের কে ফুল, কলম, পানি ও চকলেট দিয়ে ক্যাম্পাসে স্বাগত জানিয়েছি। এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা, তথ্য দিয়ে সহযোগিতা করা, কেউ কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা এই বিষয়গুলো ছাত্রদলের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে।

তিনি আরো বলেন, ছাত্রদল র‍্যাগিং-এর বিরুদ্ধে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে থাকবে। প্রশাসনের পাশাপাশি আমরাও এই বিষয়টি মনিটরিং করবো।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫