শাবিপ্রবিতে ৫ দিনের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

শুক্রবার (১৯ জুন) সফলভাবে কোর্সটি সম্পন্ন করা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভৌতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কবির চৌধুরী এবং বিশেষ অতিথি ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

 

সমাপনী বক্তব্যে ভৌতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কবির চৌধুরী প্রশিক্ষণার্থীদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “সবার রিভিউ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে মনে হচ্ছে ৫ দিনের এই কোর্সটি সম্পূর্ণ সফল হয়েছে। আমাদের তরুণদের মধ্যে ব্যবসার দারুণ প্রতিভা রয়েছে। তাদেরকে সঠিক দিকনির্দেশনা এবং স্কিল ডেভেলপমেন্ট (দক্ষতা উন্নয়ন) করাতে পারলে আমাদের দেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে।”

 

অনুষ্ঠানে কোর্সের সার্বিক দিক তুলে ধরে কোর্স পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, ‘তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং বাস্তবমুখী জ্ঞান দানে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

 

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে সমাপনী সনদপত্র তুলে দেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫