শাবিপ্রবিতে ইন্ডিজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে দীপংকর-শিবরাজ

শাবিপ্রবিতে ইন্ডিজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে দীপংকর-শিবরাজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইন্ডিজিনাস স্টুডেন্টস, সাস্ট (এওআইএস, সাস্ট)-এর ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপংকর চাকমা এবং সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিবরাজ ত্রিপুরা মনোনীত হয়েছেন।

শনিবার (২০ জুন) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি সৌমিক সিনহা; সহ-সভাপতি বৈশাখী ভেরোনিকা কুবি, অংচোছিন, রানা সিংহ, অংসাজাই মারমা ও মেঘ সিনহা; সহ-সাধারণ সম্পাদক মাখন মুন্ডা ও অর্পিতা সিনহা; যুগ্ম সম্পাদক তংসই খুমি এবং সহ-যুগ্ম সম্পাদক মেন অই ম্রো; অর্থ সম্পাদক ভুবন চন্দ্র চাকমা ও সহ-অর্থ সম্পাদক তুসিন চাকমা; সাংগঠনিক সম্পাদক আকাশ ত্রিপুরা এবং সহ-সাংগঠনিক সম্পাদক জুলিয়ান চাকমা ও দিপন ম্রো।

এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক ঐশী রানি হাজং; সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রিয়া সিংহ, অর্ণব সিংহ, উর্মিলা সিনহা ও পূর্ণা তঞ্চঙ্গ্যা; প্রকাশনা সম্পাদক পুলিম চাকমা এবং সহ-প্রকাশনা সম্পাদক জিনিয়া চাকমা ও ইতু ত্রিপুরা; কার্যনির্বাহী সম্পাদক তীর্থ কোচ এবং সহ-কার্যনির্বাহী সম্পাদক রিমঝিম চাকমা ও হলাপ্রুচাই মারমা; ক্রীড়া সম্পাদক উক্যছেন রাখাইন এবং সহ-ক্রীড়া সম্পাদক বর্নিক সিংহ ও অপরূপ দেওয়ান দায়িত্ব পেয়েছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫