আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গ্রাম পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দিতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর উচ্চ বিদ্যালয়ে আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারের আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক জালালপুর পিএলসি ২২ জুন সোমবার আয়োজিত এ সেমিনারে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সেমিনারে ব্যাংকিং সেবা, সঞ্চয়ের গুরুত্ব, বিনিয়োগের বিভিন্ন দিক, আর্থিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় অর্থের সঠিক ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সম্মুখে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক সিলেট উপশহর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল মুনীম, উপশহর শাখার অফিসার মার্কেটিং এন্ড সেলস মোঃ আব্দুল্লাহ আল ইমরান, জালালপুর উপশাখার অফিসার ইনচার্জ সিফাত হোসেন, ট্রানজেকশন সার্ভিস অফিসার নাজমুস সাঈদ ।
এছাড়াও উপস্থিত ছিলেন জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল ও সহকারী শিক্ষিকা মমতাজ বেগম প্রমুখ ।
সেমিনারে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই আর্থিক বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনা ও সঞ্চয়ের অভ্যাস ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আর্থিক জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫