শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অত্যাধুনিক ‘বায়োন্যানোসেন্স ল্যাবরেটরি’ (BioNanoSense Laboratory) উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাবরেটরিটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, সেন্টার অব এক্সেলেন্সের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম।

ল্যাবরেটরিটির গবেষণা দল ও সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ড. অনিমেষ সরকার, অধ্যাপক ড. শিশির কান্তি প্রামাণিক এবং অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ-আল-শোয়েব।

বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ল্যাব তথা সেন্টার অব এক্সেলেন্সের অধীনে স্থাপিত এ ল্যাবরেটরিতে ন্যানোটেকনোলজি, বায়োসেন্সিং এবং আধুনিক জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট মৌলিক ও ফলিত গবেষণার সুযোগ সৃষ্টি হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ গবেষণাগার বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামোকে আরও সমৃদ্ধ করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাস্টের একাডেমিক উৎকর্ষ ও অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *