মৌলভীবাজারে বালক-বালিকাদের কারাতে প্রতিযোগিতা

খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বালক-বালিকাদের কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে|  গতকাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এম, সাইফুর রহমান ইনডোর স্টেডিয়ামে বালক-বালিকাদের কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| কারাতে প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫২ জন বালক-বালিকা অংশগ্রহণ করে| কারাতে প্রতিযোগিতা শেষে বিভিন্ন বয়স ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধে পুরস্কার বিতরণ করা হয়| জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদের সভাপতিত্বে কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল| বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থ’ার সদস্য সচিব হানিফ মোহাম্মদ খান নিয়াজ, জাপান সতোকান কারাতে এসোসিয়েশন-বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ও সাধারণ সম্পাদক ˆসয়দ রোকনুজ্জামান রনি,এস.কে.আই.এফ বাংলাদেশের এক্সিকিউটিভ মে¤^ার এস কে আহমেদ হাসান,মৌলভীবাজার কারাতে দো একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সেন্সি উত্তম পাল| কারাতে প্রতিযোগিতায় খেলা পরিচালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও জাজ ˆসয়দ রোকনুজ্জামান রনি, জাজ এস কে আহমেদ হাসান, কর্নব দাস ও মাহমুদুর রহমান| কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫