সিলেট থেকে বিদায়বেলায় ডিসি সারওয়ারের আবেগঘন বার্তা

সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম দায়িত্ব থেকে প্রত্যাহারের পর মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। এর আগে বেলা ১টার দিকে সরকারি বাসভবন ত্যাগ করেন।

যাওয়ার আগে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’

সিলেটের শাহজালাল (রহ.) এর মাজার ইস্যুতে বিতর্কের মধ্যেই গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসকের পদ থেকে তাকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। সোমবার বিকেল ৫টার দিকে তিনি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও বর্তমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি দাসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

 

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫