গোলাপগঞ্জের ‘দেওয়ানের পুল’র কাজ পরিদর্শনে এডভোকেট এমরান চৌধুরী এমপি 

গোলাপগঞ্জের ‘দেওয়ানের পুল’র কাজ পরিদর্শনে এডভোকেট এমরান চৌধুরী এমপি 

সিলেট জেলার গোলাপগঞ্জের ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

গতকাল বিকালে তিনি ‘পুল’ পরিদর্শন করেন।এসময় সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেন সংসদ সদস্য।তিনি নির্বাচিত হওয়ার পরপরই ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেওয়ানের পুল’ বাঁচাতে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নিয়ে ছুটে যান এমপি এমরান আহমদ চৌধুরী।

গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন- আমরা ‘দেওয়ানের পুল’-কে আর ক্ষতিগ্রস্ত না করে পাশেই একটি বক্স কালভার্ট করতে চাই। তবে এটি এমনভাবে করা হবে, যাতে পানির আবহ ঠিক থাকে। পাশাপাশি ‘দেওয়ানের পুল’-কে সংস্কার করে সেটি পর্যটন স্পটের মতো করে রাখা হবে, দর্শনার্থীরা যাতে এখানে এসে উপভোগ করেন।

‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শনকালে এমপি এমরান আহমদ চৌধুরীর সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এমএ ছায়াদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫