শাবিপ্রবির ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাহিদ-শাকারিয়া

শাবিপ্রবির ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাহিদ-শাকারিয়া

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এমএসএ)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকারিয়া আলম।

শুক্রবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. এহসানুল ইসলাম, উপদেষ্টা ড. মো. কামরুজ্জামান খান প্রিন্স, বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের সাবেক বিভিন্ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ।

 

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মারজানা সাদিয়া আফরিন মিমি। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বৃষ্টি সরকার, হাবিবুর রহমান হাবিব ও স্বরূপা শ্রীমিত্র ছন্দা।

পাশাপাশি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আজিজুল হাকিম রহিম। সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রাকিব হাসান, মো. আতিকুর রহমান অভি এবং ইব্রাহিম খলিল নিয়ন।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদ আল হাসান। সহকারী কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শয়ন মাহমুদ ও মাসুদা আক্তার আকসা।

সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুস্তাকিম বিল্লাহ ও কাজী সামিহা রহমান। সহকারী সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতানা রুপা, মাইমুনা তাসনিম, মন্দিরা দাস ঝিনুক এবং মো. চঞ্চল হাসান।

ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশফাকুর রহমান। সহকারী ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন মাহাদী হাসান ও মো. আবু রায়হান।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তালহা জুবায়ের। সহকারী প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মো. নাফিউজ্জামান, মাইশা নূন ও ইমরান হোসেন রানা।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিজওয়ানি স্বচ্ছা। সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে রয়েছেন মো. আবিদ আল জিয়ান, নাবিহা তাহসিন ও ফয়সাল আহমেদ।

দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইহসান খান ও সুমন ইসলাম। সহকারী দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন রাহাতুল জান্নাত ও মিফতাহুল জান্নাত সাইমা।

সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফিস ইমতিয়াজ রোহান। সহকারী সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিন্দ্য দেবনাথ শান্ত।

নারীকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজা জান্নাত মিম। সহকারী নারীকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারজানা আক্তার রিয়া ও আনজুমান আলম অর্থী।

 

এছাড়া ২০২৪-২৫ সেশনের ৩০ জন নির্বাহী সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাকারিয়া আলম বলেন, সংগঠনের ঐতিহ্য ও মূল্যবোধ সমুন্নত রেখে ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি একাডেমিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫