সিলেটের নতুন জেলা প্রশাসক মু: রেজা হাসান

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মু: রেজা হাসান। বর্তমান কর্মস্থল কুমিল্লা থেকে তাকে সিলেটে বদলি করে আজ এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মু: রেজা হাসানকে জনস্বার্থে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে কুমিল্লার ডিসি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: ইসমাইল হোসেন। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নবনিযুক্ত ডিসি মু: রেজা হাসান দ্রুতই সিলেটে তার নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।একই প্রজ্ঞাপনে্ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসিচব মিস রোজী আক্তার কে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫