শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্লাবের ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. অনিমেষ সরকার দায়িত্ব পেয়েছেন।

 

শনিবার (২৭ জুন) রাত নয়টায় সিলেটের আমান উল্যাহ কনভেনশন সেন্টারে ক্লাবের বার্ষিক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম তালুকদার, কোষাধ্যক্ষ প্রশাসনিক কর্মকর্তা রাশেন্দ্র চন্দ্র দাশ, যুগ্ম সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুর-উল-হায়দার, ক্রীড়া সম্পাদক সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক সহকারী রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম।

 

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম আমিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম ও অধ্যাপক ড. বেলাল আহমেদ, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জিয়াউল ফারুক জয় এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আহমেদ মাহবুব ফেরদৌস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *